শিরোনাম
সিডনিতে ‘রক্তস্নাত ৩৬শে জুলাই’ স্মরণে বিএনপি অস্ট্রেলিয়ার দোয়া ও আলোচনা সভা *** দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্য স্থান নিয়ে চলছে সমীক্ষা, সিদ্ধান্ত পরে *** ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, এক দিনে হাসপাতালে ৬৭২ *** মাতারবাড়ীতে বহুমুখী জ্বালানি ব্যবস্থার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ *** জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে জাতীয় ঐক্যের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


১১ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক › অপরাধ

মন্তব্য:০

News Picture

চিত্র:দমনে চীন-লংকা সহযোগিতা| |ক্রেডিট : ছবি:সিএমজি

আন্ত:সীমান্ত অপরাধ দমনে চীন-লংকা সহযোগিতা জোরদার

৯ এপ্রিল,(বৃহস্পতিবার) চীনের জননিরাপত্তা মন্ত্রণালয় জানায়, চীন ও শ্রীলংকার পুলিশের মধ্যে আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সহযোগিতা গভীরতর হওয়া এবং আন্ত:সীমান্ত টেলিযোগাযোগ ও অনলাইন জালিয়াতি দমনের নিরন্তর প্রচেষ্টার ভিত্তিতে, লংকান পুলিশ সম্প্রতি চীনে পরিচালিত পূর্ববর্তী একটি অভিযানে টেলিযোগাযোগ জালিয়াতির সাথে জড়িত হিসেবে গ্রেপ্তার হওয়া ১২৫ জনকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে। চলতি বছরের শুরু থেকে, টেলিকম জালিয়াতি ও সংশ্লিষ্ট অবৈধ কার্যকলাপে জড়িত কিছু ব্যক্তির অন্যান্য দেশ থেকে শ্রীলংকায় স্থানান্তরিত হওয়ার উল্লেখযোগ্য প্রবণতার প্রতিক্রিয়ায়, চীন ও শ্রীলংকার পুলিশ ক্রমাগত বাস্তব আইন প্রয়োগকারী সহযোগিতা গভীর করেছে এবং তাদের দমন প্রচেষ্টা জোরদার করেছে। সম্প্রতি শ্রীলংকার পুলিশ একাধিক অভিযান চালিয়ে বেশ কয়েকটি জালিয়াতির আস্তানা ভেঙে দিয়েছে এবং টেলিকম জালিয়াতিতে জড়িত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। শ্রীলংকায় অবস্থিত চীনা দূতাবাসের জোরালো সমর্থনে, গত ২৯ মার্চ জননিরাপত্তা মন্ত্রণালয় সংশ্লিষ্ট ব্যক্তিদের সুশৃঙ্খলভাবে দেশে ফেরত পাঠানোর জন্য হুপেই প্রদেশের পুলিশ কর্মকর্তাদের সংগঠিত করে। বর্তমানে, হুপেইয়ের জননিরাপত্তা সংস্থাগুলো মামলাগুলো তদন্ত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। সূত্র:ওয়াং হাইমান-আলিম-ছাই,চায়না মিডিয়া গ্রুপ।

News Picture

image : দমনে চীন-লংকা সহযোগিতা | credit : ছবি:সিএমজি






মন্তব্য