১৪ মে, ২০২৬
সাহিত্য › সাহিত্য

চিত্র:আমার একটি জগত আছে - প্রকৃতি| |ক্রেডিট : ইন্টারনেট:
আমার একটি জগত আছে - মো.খলিলুর রহমান আমার একটি জগত আছে। আমার মনের গহীন ছোয়া, অন্য মনের দেয়াল ছোয়া, আনন্দ স্রোত বইয়ে দেয়া, শান্ত সুখন অনুভূতির রঙিন জগত। যে জগতে প্রজাপতি পাখনা মেলে হরেক রঙের, মৌমাছিরা গুনগুনিযে গান গেয়ে যায়, অনুভূতির অঙ্গ ছুঁয়ে সে সুর বাণী যায় বয়ে যায়। যে জগতে মুক্ত আকাশ গভীর নীলের আলোক ধারার ঘর বসতি, সূর্যকিরণ মেঘের কালো, সাতটি রঙের ধারায় গড়া রঙধনুরঙ, গোধুলিতে কনে দেখা আলোয় ধোয়া ইথার ভূবন। কিংবা ধীরে বইছে পবন মনের ঘরে শান্তি ভরাট ধীরজ পবন সুখের ছোঁয়া, কায়া এবং মায়ার মাঝে নিটুট বাঁধন। যে জগতে বইছে নদী দরাজ নদী দুকূল ছেপে মানবমাঝে বিলিয়ে দিয়ে নিজের পানি শস্য রাণী। যে জগতে কেবল আশা, সকল বুকে ভালবাসার আলো আশার ঝলমলে রুপ। সেই সে জগত আমার আছে তুমিও এসো আমার ধারায় আমার পাশে! আমার জগত তোমার জগত সবার জগত রংয়ের ধারায় উঠুক রেঙে!
মন্তব্য:০