শিরোনাম
বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণে মার্কিন সহায়তা ১০ লাখ ডলার *** হজ ফ্লাইটের কর-চার্জ কমাতে সৌদি সহযোগিতা চাইল বাংলাদেশ *** প্রাথমিক শিক্ষায় STEM ও প্লে-ল্যাব চালুর পরিকল্পনা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ *** বিদেশি বিনিয়োগে আরও অনুকূল পরিবেশ গড়ে তুলছে সরকার: আইসিটি মন্ত্রী *** ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৫ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪ হাজার ছাড়াল ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


১৫ জুন, ২০২৬

মতামত › স্বদেশ

মন্তব্য:০

News Picture

চিত্র:কাজাখস্তানের আলমাটিতে অনুষ্ঠিত আইএইউপি আঞ্চলিক সম্মেলন| |ক্রেডিট : ছবি: সংগৃহীত

আলমাটির সম্মেলনে উচ্চশিক্ষায় এআই নিয়ে বাংলাদেশের অভিজ্ঞতা তুলে ধরল ডিআইইউ

উচ্চশিক্ষার পরিবর্তিত বাস্তবতায় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিশ্ববিদ্যালয় গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান। কাজাখস্তানের আলমাটিতে অনুষ্ঠিত আইএইউপি আঞ্চলিক সম্মেলনে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করে এ বিষয়ে বক্তব্য দেন। সম্মেলনে ড. সবুর খান বলেন, ভবিষ্যতের উচ্চশিক্ষা কেবল প্রযুক্তি ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং শিক্ষা, মূল্যায়ন, নেতৃত্ব ও মানবসম্পদ উন্নয়নের পুরো কাঠামোকে এআই-সমন্বিত বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। তিনি ডিআইইউর শিক্ষা ও প্রশাসনে এআই সংযুক্তির বিভিন্ন উদ্যোগ তুলে ধরে জানান, বিশ্ববিদ্যালয়টি ধীরে ধীরে একটি এআই-এনাবলড প্রতিষ্ঠান থেকে এআই-নেটিভ প্রতিষ্ঠানে রূপান্তরের পথে এগোচ্ছে। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা প্রযুক্তিনির্ভর শিক্ষা, উদ্ভাবন এবং টেকসই উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়ে আলোচনা করেন। তাদের অভিমত, ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরও উদ্ভাবনী ও বহুমাত্রিক হতে হবে। এ ছাড়া আইএইউপির নতুন গ্রন্থ ‘Universities After AI: Voices from the Global Frontier’ প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে অংশ নেন ড. সবুর খান। গ্রন্থটিতে তার একটি স্বতন্ত্র অধ্যায় সংযোজিত হয়েছে। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক উচ্চশিক্ষা অঙ্গনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এই উপস্থিতি বাংলাদেশের শিক্ষা খাতের সক্ষমতা ও উদ্ভাবনী উদ্যোগকে আরও সুসংহতভাবে বিশ্বমঞ্চে তুলে ধরেছে।





মন্তব্য