শিরোনাম
দ্রুতগতির ইন্টারনেট ও প্রযুক্তিসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে :ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী *** শিল্পী ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে জাসাসকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে : ফকির মাহবুব আনাম *** বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা :ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল *** রাঙ্গামাটিকে আকর্ষণীয় নিরাপদ পর্যটন শহর গড়ে তুলতে হবে: পার্বত্য মন্ত্রী *** বাংলাদেশ-পাকিস্তান সামরিক সম্পর্কে নতুন মাত্রা ***




↠নিজস্ব প্রতিবেদক


৪ এপ্রিল, ২০২৬

কমিউনিটি › শায়খ আহমদুল্লাহ, সিডনি,অস্ট্রেলিয়া,

মন্তব্য:০

News Picture

চিত্র:শায়খ আহমদুল্লাহ| |ক্রেডিট : সিডনি বাংলা নিউজ

আজহারীর পরে সিডনির অনুষ্ঠানে আসতে পারলেন না শায়খ আহমদুল্লাহ

মিজানুর রহমান আজহারীকে অস্ট্রেলিয়া থেকে বহিষ্কারের রেশ কাটতে না কাটতেই এবার সিডনির একটি বড় অনুষ্ঠানে সশরীরে উপস্থিত হতে পারলেন না বাংলাদেশের জনপ্রিয় ইসলামি ব্যক্তিত্ব শায়খ আহমদুল্লাহ। গতকাল শুক্রবার (৩ এপ্রিল) মেলবোর্নে আইপিডিসির (IPDC) অনুষ্ঠানে সফলভাবে বক্তব্য রাখলেও আজ শনিবার (৪ এপ্রিল) বিকেলে সিডনির অনুষ্ঠানে তিনি অংশ নেননি। এর বদলে একটি ভিডিও বার্তার মাধ্যমে তিনি ভক্তদের ধৈর্য ধরার আহ্বান জানান। ​জানা গেছে, আজ সিডনির অনুষ্ঠান শুরু হওয়ার মাত্র এক ঘণ্টা আগে অস্ট্রেলিয়ার প্রভাবশালী গণমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’ একটি এক্সক্লুসিভ নিউজ প্রকাশ করে। সেখানে মিজানুর রহমান আজহারীর মতোই শায়খ আহমদুল্লাহর বিরুদ্ধেও ইহুদিদের বিষয়ে ‘হেইট স্পিচ’ দেওয়ার অভিযোগ তোলা হয়। এছাড়া ব্যাংকিং সেক্টরে সুদ নিয়ে তাঁর দেওয়া কিছু বক্তব্যের জেরে সোশ্যাল মিডিয়ায় আগে থেকেই সমালোচনা চলছিল। এমন প্রতিকূল পরিস্থিতিতে তিনি সকালে সিডনি পৌঁছালেও বিকেলের অনুষ্ঠানে আর বক্তব্য রাখেননি। ​গত ছয় মাসের মধ্যে সিডনির একই হলে দুবার বক্তব্য দিলেও আজ কেন তিনি আসেননি, সে বিষয়ে ভিডিও বার্তায় স্পষ্ট কিছু বলেননি। তবে আজহারীর ভিসা বাতিলের পরদিনই তাকে অস্ট্রেলিয়া ছাড়তে হলেও শায়খ আহমদুল্লাহ এখনো অস্ট্রেলিয়াতেই অবস্থান করছেন। তাঁর ভিসা বাতিল হয়েছে কি না বা পুলিশ সরাসরি কোনো বাধা দিয়েছে কি না, তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। ​উল্লেখ্য, শায়খ আহমদুল্লাহ বর্তমানে বাংলাদেশের অন্যতম প্রভাবশালী আলেম এবং প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন ইসলামি ও জনকল্যাণমূলক কাজে তাঁর পরামর্শ নিয়ে থাকেন। এমন একজন ব্যক্তিত্বের শেষ মুহূর্তে অনুপস্থিতি নিয়ে সিডনির প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আলোচনা ও কৌতূহল সৃষ্টি হয়েছে।





মন্তব্য