শিরোনাম
তেহরানে বিমান হামলার পর ধ্বংসস্তূপে প্রাণের খোঁজ, উদ্ধার ৯৬০ জন *** চীন-মার্কিন দুই দেশের জনগণের যোগাযোগেই স্থিতিশীল সম্পর্ক: সি *** ‘চীন হুমকি’ তত্ত্বে উত্তেজনা বাড়াচ্ছে টোকিও *** তাইওয়ান প্রণালিতে উত্তেজনার বিপরীতে শান্তির আহ্বান *** উচ্চমানের উন্নয়নে চীনের উন্মুক্তকরণে নতুন ধাপ ***




↠নিজস্ব প্রতিবেদক


২১ অক্টোবর, ২০২১

খেলা › ক্রিকেট

মন্তব্য:০

News Picture

চিত্র:ক্রিকেট| |ক্রেডিট : ইএসপিএন

আইরিশদের হারিয়ে মুলপর্বে শ্রীলঙ্কা

আয়ারল্যান্ডের সামনে শুরুতেই বিপদে পড়ে শ্রীলঙ্কা। ৮ রানে নেই ৩ উইকেট হারিয়ে খাদের কিনারায় পড়া দলকে টেনে তোলেন পথুম নিসাঙ্কা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। এই দু’জনের হাফ সেঞ্চুরিতে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করে লঙ্কানরা। কঠিন সেই লক্ষ্য তাড়া করতে নেমে লঙ্কান বোলারদের তোপের মুখে ৯ বল হাতে রেখেই ১০১ রানে অলআউট হয় আইরিশরা। ফলে ৭০ রানের বড় জয়ে শ্রীলঙ্কা ‘এ’ গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দৌঁড়ে এগিয়ে গেলো। আগামী ২২ অক্টোবর আইসিসি টি-টোয়েন্টি মেন বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার প্রতিপক্ষ নেদারল্যান্ডস। quiz শেখ আবু জায়েদ স্টেডিয়ামে ১৭২ রানের কঠিন লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো করতে পারেনি আয়ারল্যান্ড। দলীয় ৮ রানের মাথায় ওপেনার কেভিন ও'ব্রায়েন (৫) করুণারত্নের বলে থীক্ষানার হাতে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন। সঙ্গীর দেখাদেখি ওপর ওপেনার পল স্টার্লিং (৭) থীক্ষানার বলে লাহিরু কুমারার হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন। দলীয় ৩২ রানে চার নম্বরে নামা গ্যারেথ ডেলানি (২) দলে অবদান না রেখেই বিদায় হন। অবশ্য এরপর ঘুরে দাঁড়ানোর চেষ্টাও করে আইরিশরা। চতুর্থ উইকেটে অধিনায়ক অ্যান্ডি বালবর্নি ও কার্টিস ক্যাম্ফার মিলে ৫৩ রানের জুটি গড়েন। ক্যাম্ফার দলীয় ৮৫ রানে ফিরতেই ফের ব্যাটিং বিপর্যয়ে পড়ে আয়ারল্যান্ড। মিডল অর্ডার ‘ক্লিক না করা’য় শেষ পর্যন্ত ৯ বল হাতে রেখেই ১০১ রানে অলআউট হয় আইরিশরা। আয়ারল্যান্ডের অধিনায়কের ব্যাট থেকে আসে ৩৯ বলে ৪১ রানের ইনিংস। লঙ্কান বোলারদের মধ্যে মহেশ থীক্ষানা সর্বোচ্চ তিনটি উইকেট নেন। এছাড়া চামিকা করুণারত্নে ও লাহিরু কুমারা দুটি করে উইকেট নেন। এর আগে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া শ্রীলঙ্কা ৮ রানেই ‍তিনটি উইকেট হারায়। সেখান থেকে পথুম নিসাঙ্কা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা মিলে দলের স্কোরকে সমৃদ্ধ করতে ভূমিকা রাখেন। হাসারাঙ্গা ৪৭ বলে ১০ চার ও ১ ছক্কায় ৭১ রানের ইনিংস খেলেন। অন্যদিকে নিসাঙ্কা ৪৭ বলে ৬ চার ও ১ ছক্কায় ৬১ রানের ইনিংস খেলেন। এই দুই ব্যাটারের ব্যাটিংয়েই নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ দাঁড়ায় ১৭১। আইরিশ বোলারদের মধ্যে সবচেয়ে সফল জশ লিটলই। ৪ ওভারে ২৩ রান দিয়ে এই পেসার নেন ৪টি উইকেট।





মন্তব্য