শিরোনাম
বাংলাদেশ-পাকিস্তান সামরিক সম্পর্কে নতুন মাত্রা *** শি জিন পিংয়ের আমন্ত্রণে চীন সফরে যাচ্ছেন পুতিন *** টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার *** জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্বে বাংলাদেশের প্রার্থিতায় ব্রাজিলের সমর্থন, ব্রিকসে অন্তর্ভুক্তির আশ্বাস *** ইউক্রেনে ত্রাণবাহী গাড়িতে ড্রোন হামলা ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


৬ মে, ২০২৬

স্বদেশ › জাতীয় সংসদ

মন্তব্য:০

News Picture

চিত্র:শপথ নিলেন নুসরাত তাবাসসুম । ছবি: সংগৃহীত| |ক্রেডিট : ছবি: সংগৃহীত

আইনি জটিলতা কাটিয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব নিলেন নুসরাত তাবাসসুম জ্যোতি

সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতি বুধবার শপথ গ্রহণ করেছেন। জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) তাকে শপথ বাক্য পাঠ করান। সংসদ সচিবালয় জানিয়েছে, সংবিধান ও জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী এই শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। শপথ গ্রহণের পর তিনি আনুষ্ঠানিকভাবে শপথ বইয়ে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ডেপুটি স্পিকার, বিরোধী দলের চিফ হুইপসহ সংসদ সচিবালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নুসরাত তাবাসসুম জ্যোতির সংসদ সদস্য হওয়া নিয়ে আগে আইনি জটিলতা তৈরি হয়েছিল। নির্ধারিত সময় অতিক্রম করে মনোনয়নপত্র জমা দেওয়ায় নির্বাচন কমিশন প্রথমে তার মনোনয়ন গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। পরে উচ্চ আদালতের নির্দেশে নির্বাচন কমিশন তার মনোনয়ন গ্রহণ করে এবং বাছাই শেষে বৈধ ঘোষণা দেয়। পরবর্তীতে এ বিষয়ে গেজেট প্রকাশের মাধ্যমে তার নির্বাচিত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকতা পায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আদালতের নির্দেশনার পর এ শপথ গ্রহণ পুরো প্রক্রিয়াকে নতুন মাত্রা দিয়েছে।





মন্তব্য