শিরোনাম
খালেদা জিয়ার মৃত্যুতে অস্ট্রেলিয়া বিএনপির গায়েবানা জানাজা ও বিশেষ দোয়া *** অস্ট্রেলিয়া বিএনপির উদ্যোগে সিডনীতে শহীদ ওসমান হাদীর গায়েবানা জানাজা *** বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় অস্ট্রেলিয়া স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল *** চীনা ক্রীড়ার ‘আন্তর্জাতিক মান’-এর প্রদর্শন শেনচেনে *** সমুদ্র! তোমাকে প্রয়োজন ***




↠সিডনি ডেস্ক রিপোর্ট :


১৯ ডিসেম্বর, ২০২৫

আন্তর্জাতিক › কূটনৈতিক

মন্তব্য:০

News Picture

চিত্র:মুখপাত্র কুও চিয়া খুন| |ক্রেডিট : সিএমজি:

আইনের শাসন রক্ষায় হংকং সরকারকে চীনের পূর্ণ সমর্থন

বিদেশি শক্তির সাথে ষড়যন্ত্রের অভিযোগে জিমি লাইয়ের দোষী সাব্যস্ত হওয়ার প্রতিক্রিয়ায়, কিছু সংস্থা ও দেশের সাম্প্রতিক বিবৃতির পরিপ্রেক্ষিতে, গত ১৫ ডিসেম্বর (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে বলেন যে- হংকং আইনের শাসন মেনে চলে। কেন্দ্রীয় সরকার হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলকে আইন অনুযায়ী জাতীয় নিরাপত্তা রক্ষা এবং জাতীয় নিরাপত্তাকে বিপন্নকারী অপরাধের শাস্তি প্রদানে দৃঢ়ভাবে সমর্থন করে। চীন কিছু দেশের হংকংয়ের বিচারিক বিষয়ে নির্লজ্জভাবে মিথ্যা অভিযোগ করার তীব্র নিন্দা জানায় এবং এর দৃঢ় বিরোধিতা করে। সংশ্লিষ্ট বিচারিক মামলাটি সম্পূর্ণরূপে হংকংয়ের অভ্যন্তরীণ বিষয়। চীন সংশ্লিষ্ট দেশকে চীনের সার্বভৌমত্ব এবং হংকংয়ে আইনের শাসনকে সম্মান জানাতে এবং হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের বিচারিক মামলার বিচার নিয়ে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা বা হংকংয়ের বিচারিক বিষয়ে হস্তক্ষেপ করা এবং কোনোভাবেই চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকতে আহ্বান জানায়। সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।





মন্তব্য