শিরোনাম
মাউন্ট মিঝিরগিতে বরফধস, নিহত ১১ পর্বতারোহী *** উত্তর কোরিয়া ইস্যুতে ওয়াশিংটনের নীতিবদল, নিজস্ব প্রতিরক্ষায় সিউল *** ইস্টার্ন ইকনোমিক ফোরামে উত্তর-পূর্ব এশিয়ার উন্নয়নে চীনের নতুন প্রস্তাব *** জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চীন-নেপালের যৌথ উদ্যোগের আহ্বান *** ‘যতক্ষণ আশার ক্ষীণ আলো থাকবে, চীন কখনও হাল ছাড়বে না’: সিচাংয়ে উদ্ধারকাজ ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


২১ আগস্ট, ২০২৬

স্বদেশ › স্বদেশ

মন্তব্য:০

News Picture

চিত্র:বৃষ্টির পূর্বাভাস| |ক্রেডিট : ইন্টারনেট

আগামী পাঁচ দিন ভিজবে দেশ, কোথাও হতে পারে ভারি বৃষ্টি

মৌসুমি বায়ুর প্রভাবে দেশের আট বিভাগেই আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের বৃহস্পতিবার (২০ আগস্ট) প্রকাশিত ১২০ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হতে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এসব অঞ্চলে কোথাও কোথাও অস্থায়ী দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিকে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও সিলেট বিভাগের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুধু এক-দুই দিনের জন্য নয়, আগামী পাঁচ দিনজুড়েই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।





মন্তব্য