শিরোনাম
মাউন্ট মিঝিরগিতে বরফধস, নিহত ১১ পর্বতারোহী *** উত্তর কোরিয়া ইস্যুতে ওয়াশিংটনের নীতিবদল, নিজস্ব প্রতিরক্ষায় সিউল *** ইস্টার্ন ইকনোমিক ফোরামে উত্তর-পূর্ব এশিয়ার উন্নয়নে চীনের নতুন প্রস্তাব *** জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চীন-নেপালের যৌথ উদ্যোগের আহ্বান *** ‘যতক্ষণ আশার ক্ষীণ আলো থাকবে, চীন কখনও হাল ছাড়বে না’: সিচাংয়ে উদ্ধারকাজ ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট:


১০ জুলাই, ২০২৬

স্বদেশ › স্বদেশ

মন্তব্য:০

News Picture

চিত্র:পরবর্তী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে -আইনমন্ত্রী| |ক্রেডিট : ইন্টারনেট

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: আইনমন্ত্রী

আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, এটি শুধু সরকারের সিদ্ধান্ত নয়, বরং বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক অঙ্গীকারেরও অংশ। তবে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো, গঠনপ্রক্রিয়া এবং সদস্যদের বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর বিস্তারিত জানা যাবে। বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংবিধানের পঞ্চদশ সংশোধনী সংক্রান্ত আপিল বিভাগের রায় প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন। এর আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে হাইকোর্টের দেওয়া পঞ্চদশ সংশোধনী-সংক্রান্ত রায় বহাল রাখে। আইনজীবীদের মতে, এ রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোটের সাংবিধানিক বিধান পুনর্বহালের পথ উন্মুক্ত হয়েছে। সাংবাদিকরা জানতে চান, পরবর্তী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে কি না। জবাবে আইনমন্ত্রী বলেন, “ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।” তিনি বলেন, এটি সরকারের রাজনৈতিক প্রতিশ্রুতির অংশ এবং বিএনপির দীর্ঘ আন্দোলনের ফল। মন্ত্রী বলেন, ১৯৯১ সালের নির্বাচনের আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল, তার ফলেই অন্তর্বর্তীকালীন সরকারের ধারণার সৃষ্টি হয়। পরবর্তীতে সেই অভিজ্ঞতার ভিত্তিতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার প্রবর্তন করা হয়। তিনি আরও বলেন, ১৯৯৬ সালে বিএনপি সংসদে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী এনে নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের সাংগঠনিক কাঠামো নির্ধারণ করেছিল। সেই ব্যবস্থার মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের পথ সুগম হয়েছিল। মো. আসাদুজ্জামান বলেন, গত ১৬ থেকে ১৭ বছর ধরে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে আন্দোলন করে আসছে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পরিচালিত ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ আন্দোলনের অন্যতম লক্ষ্য ছিল জনগণের ভোটাধিকার নিশ্চিত করা। তিনি বলেন, “আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব”—এই নীতি বাস্তবায়নে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই বলেই তারা বিশ্বাস করেন। তবে নির্বাচনকালীন সরকার কীভাবে গঠিত হবে এবং এর সাংবিধানিক কাঠামো কী হবে, সে বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানান আইনমন্ত্রী। সূত্র: সচিবালয়ে আইনমন্ত্রীর বক্তব্য।





মন্তব্য