১৯ মার্চ, ২০২৩
কমিউনিটি › দেশি মেলা,বাংলাদেশি অস্ট্রেলিয়ান

চিত্র:Poster| |ক্রেডিট : Sydney Bangla News
আগামী সপ্তাতে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। আর রমজান শুরু হওয়া মানেই ঈদের প্রস্তুতিও শুরু হয়ে যায়। সিডনিতে ঈদকে কেন্দ্র করে বেশ কয়েকটি মেলার আয়োজন করা হয়। ব্লাকটাউন কাউন্সিল এলাকায় অনেক বাংলাদেশি ফ্যামিলির বসবাস। ঈদের ঠিক আগের সপ্তাহে এই কাউন্সিলের মাউন্ট ড্রোইট হাবে বসছে ঈদ মেলা। থাকবে ইফতারির আয়োজনও। দুপুর দুইটায় শুরু হয়ে মেলা চলবে রাত দশটা পর্যন্ত। মেলাটির আয়োজন করছেন অভিজ্ঞ সংগঠক ও সাংবাদিক ড. নার্গিস বানু। মেলাটি উপলক্ষে তিনি বিস্তারিত জানিয়েছেন সিডনি বাংলা নিউজকে। তিনি জানান, মেলাটির স্থান একদনই মাউন্ট ড্রোইট ট্রেন স্টেশনের কাছে। আর যারা গাড়িতে আসবেন তাদের জন্য রয়েছে প্রচুর ফ্রী পার্কিং। তিনি জানান কোনো কারনে লাইব্রেরী এলাকার পার্কিংগুলোতে স্থান না পেলে যে কেউ পাশের ওয়েস্টফিল্ডে পার্কিং করতে পারবে। মেলাটির পরিবেশ নিয়ে ড. নার্গিস বানু বলেন, তিনি আগেও এখানে বাংলাদেশিদের জন্য মেলার আয়োজন করেছেন। সেগুলো সফল ও প্রশংসিত হয়েছে। মানুষের মাঝে সাড়া ফেলেছে। তাই এবারের মেলাটি অনেক সাড়া ফেলবে এবং এলাকাবাসীর ঈদ শপিংয়ের প্রয়োজন মেটাবে বলে তিনি আশাবাদী। আগামী ১৫ এপ্রিল শনিবার ঈদের আগের সপ্তাহের এই মেলায় অংশ নেয়া স্টলগুলোর অনেকের কাছে কার্ড দিয়ে পেমেন্ট করা যাবে। তাছাড়া যেসব স্টলে ক্যাশের প্রয়োজন হবে সেজন্যও রয়েছে সহজে ক্যাশ তোলার সুযোগ। ইফতারের বাহারী সমাহার থাকছে মেলার বাড়তি আকর্ষন। কেউ ইফতারির পরে নামাজে অংশ নিতে চাইলে কাছাকাছিই মসজিদ রয়েছে। সেখানে নারী ও পুরুষের সালাত আদায় করার সুবিধা রয়েছে। ঈদ উপলক্ষে মেলায় থাকবে নারীদের শাড়ি ,চুরি , প্রসাধনী ইত্যাদির স্টল। সিডনির নামকরা সব স্টলদাতারা থাকবেন সেখানে। পাশাপাশি পুরুষদের বিভিন্ন পোশাকের সমারোহ থাকবে। থাকবে শিশুদের জন্য পোশাক ও খাবারদাবারের আয়োজন। এই এলাকা থেকে বাংলাদেশি অধ্যুষিত বিভিন্ন এলাকায় মেলায় অংশ নিতে চাইলে এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত সময় লেগে যেতো । কিন্তু এই রমজানে এলাকার বাংলাদেশিরা কম দূরত্বে ও ঝামেলামুক্ত পরিবেশে ঈদের বাজার করতে পারবেন। মেলাস্থলের ঠিকানা পোস্টারে লেখা রয়েছে। মেলায় অংশগ্রহণ করতে ইচ্ছুকদের যে কোনো প্রশ্ন বা সমস্যার কথা জানাতে পারেন মেলার ইভেন্ট পেইজে, ড. নার্গিস বানুর কাছে কিংবা সিডনি বাংলা নিউজের ফেসবুক পেইজে মেসেজ করতে পারবেন।
মন্তব্য:০