শিরোনাম
বর্তমান সরকার সুনীল অর্থনীতির সকল কর্মপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম *** বাজেটের বরাদ্দ অনুযায়ী প্রকৃতপক্ষে জনকল্যাণমুখী সঠিক প্রকল্প গ্রহণ করা উচিত *** শূন্যরেখায় আটকে মানবিক বিপর্যয়, সীমান্তে দুই দেশের টানাপোড়েন *** ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ–অস্ট্রেলিয়া, ঘুরে দাঁড়ানোর লক্ষ্য অজিদের *** স্পেনকে রুখে বিশ্বকাপে কেপ ভার্দের চমক, আলোচনায় বাংলাদেশের তৈরি জার্সি ***




↠মোহাম্মাদ আবদুল মতিন


২৪ নভেম্বর, ২০২৩

কমিউনিটি › সংগঠন

মন্তব্য:০

News Picture

চিত্র:ফাইল ফটো| |ক্রেডিট : সিডনি বাংলা নিউজ

আগামি ২৩ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করবে অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন

অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৭ সেপ্টেম্বর (সোমবার) সন্ধ্যায় সিডনির লাকেম্বাস্থ ধানসিঁড়ি ফাংশন সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।   সংগঠনের সভাপতি মোহাম্মদ আবদুল মতিনের সভাপতিত্বে ও কার্যকরী পরিষদের সদস্য ডক্টর রতন কুন্ডুর সঞ্চালনায় আগামী ২৩ ডিসেম্বর (শনিবার) মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতির বিষয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লার প্রস্তাবনায় এই প্রস্তুতি সভায় স্পন্সর, বাজেট, বিশেষ স্মরণীকা প্রকাশ, অস্ট্রেলিয়ায় বসবাসরত বীর মুক্তিযোদ্বা, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও কমিউনিটির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দকে আমন্ত্রণসহ বিভিন্ন কর্মসূচি গৃহীত হয়। এছাড়াও মহান বিজয় দিবস অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য বিভিন্ন বিষয়ে মতামত প্রকাশ করেন; সংগঠনের কার্যকরী পরিষদের সদস্য নাইম আবদুল্লাহ, যুগ্ম -সাধারণ সম্পাদক আতিকুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাজী মোহাম্মাদ দেলোয়ার হোসেন, মিডিয়া কমুনিকেশন সম্পাদক জিয়াউল কবির জিয়ন, সম্মনিত সদস্য এস এম দিদার হোসেন, সুহৃদ সোহান হক, এহতাম হোসেন মৃদুল ও অরকো হাসান। এর আগে গত ১ সেপ্টেম্বরের এক সভায় লেখক ও সাংবাদিকদের বৃহত্তম সংগঠন অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লাকে আহ্বায়ক করে সিডনির হার্সভিলের সিভিক থিয়েটার হলে বৃহৎ আকারে বাংলাদেশের ‘মহান বিজয় দিবস’ উদযাপনের জন্য একটি সাব কমিটি গঠন করা হয়। নৈশ ভোজের আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।





মন্তব্য