শিরোনাম
শূন্যরেখায় আটকে মানবিক বিপর্যয়, সীমান্তে দুই দেশের টানাপোড়েন *** ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ–অস্ট্রেলিয়া, ঘুরে দাঁড়ানোর লক্ষ্য অজিদের *** স্পেনকে রুখে বিশ্বকাপে কেপ ভার্দের চমক, আলোচনায় বাংলাদেশের তৈরি জার্সি *** বাংলাদেশ-পাকিস্তান সীমান্তবর্তী জেলা নিয়ে বিশেষ অনুসন্ধানে ভারত, এক বছরে প্রতিবেদন দেবে প্যানেল *** যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন; আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান শুক্রবার ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


৪ জুন, ২০২৬

স্বদেশ › স্বদেশ

মন্তব্য:০

News Picture

চিত্র:স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন| |ক্রেডিট : ছবি: ইন্টারনেট

আদ্-দ্বীন হাসপাতালে নবজাতক মৃত্যু: অবহেলার প্রমাণ মিলেছে

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে স্বল্প সময়ের ব্যবধানে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে। প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এবং প্রচলিত আইনের আওতায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। গত ২৭ মে ভোরে রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে প্রায় তিন ঘণ্টার মধ্যে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ঘটনার পর স্বজনদের অভিযোগের ভিত্তিতে রমনা থানায় মামলা দায়ের করা হয়। একই সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়, পুলিশ প্রশাসন ও সিটি করপোরেশনের কর্মকর্তারা হাসপাতালটি পরিদর্শন করেন। ঘটনার গুরুত্ব বিবেচনায় স্বাস্থ্য মন্ত্রণালয় একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে মৃত্যুর কারণ অনুসন্ধান এবং করণীয় নির্ধারণ করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে না পেরে কমিটি অতিরিক্ত সময় চায় এবং পরে প্রতিবেদন জমা দেয়। তদন্ত কমিটিতে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল উইংয়ের একজন উপপরিচালক এবং স্বাস্থ্য অধিদপ্তরের আরেকজন কর্মকর্তা অন্তর্ভুক্ত ছিলেন। তাদের প্রতিবেদনের ভিত্তিতেই হাসপাতালের ব্যবস্থাপনা ও দায়িত্ব পালনে ত্রুটির বিষয়টি উঠে আসে। এর আগে হাসপাতাল কর্তৃপক্ষ নিজস্বভাবে একটি প্রতিবেদন প্রকাশের উদ্যোগ নিলেও পরে তা স্থগিত করে। একই দিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে হাসপাতালটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।





মন্তব্য