শিরোনাম
বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণে মার্কিন সহায়তা ১০ লাখ ডলার *** হজ ফ্লাইটের কর-চার্জ কমাতে সৌদি সহযোগিতা চাইল বাংলাদেশ *** প্রাথমিক শিক্ষায় STEM ও প্লে-ল্যাব চালুর পরিকল্পনা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ *** বিদেশি বিনিয়োগে আরও অনুকূল পরিবেশ গড়ে তুলছে সরকার: আইসিটি মন্ত্রী *** ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৫ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪ হাজার ছাড়াল ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


২৬ মে, ২০২৬

আন্তর্জাতিক › আন্তর্জাতিক:

মন্তব্য:০

News Picture

চিত্র:ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু| |ক্রেডিট : ছবি: সংগৃহীত

আবারও হাসপাতালে নেতানিয়াহু, বাড়ছে স্বাস্থ্য নিয়ে জল্পনা

আন্তর্জাতিক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সোমবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, দাঁতের চিকিৎসার জন্য তাকে হাদাসাহ আইন কেরেম মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তবে এই ঘটনার পর আবারও নেতানিয়াহুর স্বাস্থ্য নিয়ে আলোচনা শুরু হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে তার একাধিক শারীরিক জটিলতা এবং স্বাস্থ্য তথ্য প্রকাশে অস্পষ্টতার কারণে বিষয়টি রাজনৈতিক বিতর্কে পরিণত হয়েছে। গত মাসে নেতানিয়াহু নিজেই জানান, তিনি প্রোস্টেটে ক্যানসারজনিত টিউমারের অস্ত্রোপচার করিয়েছেন। যদিও চিকিৎসার সময়সূচি বা রোগের অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এর আগে ২০২৩ সালে তার শরীরে পেসমেকার বসানো হয়। এছাড়া হার্নিয়া ও প্রোস্টেট অপসারণসহ আরও কয়েকটি অস্ত্রোপচার হয়েছে। স্থানীয় গণমাধ্যমের দাবি, নেতানিয়াহুর স্বাস্থ্য নিয়ে সরকারি তথ্যের সঙ্গে বাস্তব পরিস্থিতির পার্থক্য রয়েছে। বিশেষ করে হৃদযন্ত্রসংক্রান্ত পরীক্ষা ও চিকিৎসা নিয়ে তথ্য গোপনের অভিযোগ সামনে আসে। যদিও প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবরই বলছে, নেতানিয়াহুর স্বাস্থ্য ভালো রয়েছে এবং তিনি নিয়মিত দায়িত্ব পালন করছেন। সূত্র: টাইমস অব ইসরায়েল





মন্তব্য