শিরোনাম
তেহরানে বিমান হামলার পর ধ্বংসস্তূপে প্রাণের খোঁজ, উদ্ধার ৯৬০ জন *** চীন-মার্কিন দুই দেশের জনগণের যোগাযোগেই স্থিতিশীল সম্পর্ক: সি *** ‘চীন হুমকি’ তত্ত্বে উত্তেজনা বাড়াচ্ছে টোকিও *** তাইওয়ান প্রণালিতে উত্তেজনার বিপরীতে শান্তির আহ্বান *** উচ্চমানের উন্নয়নে চীনের উন্মুক্তকরণে নতুন ধাপ ***




↠সিডনি ডেস্ক রিপোর্ট :


১৭ মার্চ, ২০২৬

স্বদেশ › অর্থনীতি

মন্তব্য:০

News Picture

চিত্র:বাংলাদেশ পোশাক শিল্প| |ক্রেডিট : ইন্টারনেট:

৯৭ শতাংশের বেশি পোশাক কারখানায় ঈদ বোনাস পরিশোধ

ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকা ও চট্টগ্রামের অধিকাংশ তৈরি পোশাক কারখানায় শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। মঙ্গলবার (১৭ মার্চ) সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই শহরে বর্তমানে চালু থাকা মোট ২ হাজার ১২৭টি কারখানার মধ্যে ২ হাজার ৮০টি কারখানা শ্রমিকদের ঈদ বোনাস দিয়েছে, যা মোট কারখানার প্রায় ৯৭ দশমিক ৭৯ শতাংশ। বিজিএমইএর তথ্য অনুযায়ী, চালু কারখানাগুলোর মধ্যে ঢাকায় রয়েছে ১ হাজার ৭৮৫টি এবং চট্টগ্রামে ৩৪২টি। এর মধ্যে ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করেছে ২ হাজার ১০৪টি কারখানা, যা প্রায় ৯৮ দশমিক ৯২ শতাংশ। এর মধ্যে ঢাকার ১ হাজার ৭৬৭টি এবং চট্টগ্রামের ৩৩৭টি কারখানা রয়েছে। এদিকে মার্চ মাসের অগ্রিম বেতন দেওয়ার প্রস্তুতি নিয়েছে মোট ৮৭০টি কারখানা। এর মধ্যে ঢাকায় ৮৪০টি এবং চট্টগ্রামে ৩০টি কারখানা রয়েছে, যা মোট কারখানার প্রায় ৪০ দশমিক ৯০ শতাংশ। শ্রমিকদের ঈদ উপলক্ষে সময়মতো বেতন-বোনাস নিশ্চিত করতে সংশ্লিষ্ট কারখানাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিএমইএ।





মন্তব্য