শিরোনাম
বর্তমান সরকার সুনীল অর্থনীতির সকল কর্মপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম *** বাজেটের বরাদ্দ অনুযায়ী প্রকৃতপক্ষে জনকল্যাণমুখী সঠিক প্রকল্প গ্রহণ করা উচিত *** শূন্যরেখায় আটকে মানবিক বিপর্যয়, সীমান্তে দুই দেশের টানাপোড়েন *** ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ–অস্ট্রেলিয়া, ঘুরে দাঁড়ানোর লক্ষ্য অজিদের *** স্পেনকে রুখে বিশ্বকাপে কেপ ভার্দের চমক, আলোচনায় বাংলাদেশের তৈরি জার্সি ***




↠আবু তারিক


২৬ মার্চ, ২০২৩

কমিউনিটি › মেলা

মন্তব্য:০

News Picture

চিত্র:পোস্টার| |ক্রেডিট : নিজস্ব

৯ এপ্রিল বাঙালি বুটিক হাউজের এক্সিবিশন

৯ এপ্রিল মিন্টু ইনডোর স্টেডিয়ামে সিডনির সবচেয়ে বড় বাঙালি বুটিক হাউজের এক্সিবিশন। সিডনি বাঙ্গালী কমিউনিটি আবারো আয়োজন করছে ঈদ এক্সিবিশন। অস্ট্রেলিয়াতে সবচেয়ে বেশী বাঙালিদের বসবাস সিডনি এবং মেলবোর্নে। তাই ঈদের আগে এই দুই শহরে যে পরিমানের উপমহাদেশীয় ঈদ সামগ্রী আসে , তা দেখে কখনো কারো মনে হবে না যে বাংলাদেশের বাহিরে আমরা আছি। সম্পূর্ণ বাঙ্গালী বুটিক হাউজের সমন্বয়ে আগামী ৯ এপ্রিল, ১৫ এপ্রিল ও ১৬ এপ্রিল সকাল ১১ টা থেকে রাত ৯টা পর্যন্ত এই এক্সিবিশন চলবে। প্রথম এক্সিবিশনটি হবে ৯ এপ্রিল ( সকাল ১১ টা থেকে রাত ৯টা পর্যন্ত) মিন্টু ইনডোর স্টেডিয়ামে। দ্বিতীয় এক্সিবিশনটি ১৫ এপ্রিল (সকাল ১১ টা থেকে রাত ৯টা পর্যন্ত) - গ্রেগ পার্সিভাল কমিউনিটি হল, ইঙ্গেলবার্ন এবং তৃতীয় এক্সিবিশন হবে ১৬ এপ্রিল (সকাল ১১ টা থেকে রাত ৯টা পর্যন্ত) - গ্রেগ পার্সিভাল কমিউনিটি হল, ইঙ্গেলবার্ন এই এক্সিবিশনগুলোতে আসছে সিডনির নামকরা বুটিক হাউজগুলো বাংলাদেশি ও উপমহাদেশীয় প্রায় সব ধরনের হাল ফ্যাশান ও ডিজাইনার স্পেশাল শাড়ি, সালোয়ার-কামিজ, কুর্তি, পাজামা-পাঞ্জাবী, ফতুয়া, শাল, বাচ্চাদের পোষাক,জুতাসহ নানা ধরনের গয়না। অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাসরত বাঙ্গালীদের সহজেই উৎসবের কেনাকাটার সুযোগ করে দিতে প্রচুর পরিমানে হাল ফ্যাশনের দেশী ও উপমহাদেশীয় বস্ত্রাদি ও অলংকার সামগ্রী থাকবে এই এক্সিবশনের স্টল গুলোতে । দেশীয় পোষাক,রঙ, ডিজাইন ও ফ্যাশনের উপর গুরুত্ব তুলে ধরাই এই এক্সিবিশনের মূখ্য উদ্দেশ্য। উৎসবের আনন্দ এবং নতুন জামা কাপড় ,জুতা আর গয়নাগাটি কেনার জন্য এই প্রদর্শনী শুধু ক্যাম্বেলটাউন এলাকার বাঙ্গালীদেরকেই আকর্ষণ করে, সাথে সারা সিডনির বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন শত শত ক্রেতা সিডনি বাঙালি কমিউনিটির বাহারি ঈদ সামগ্রীর প্রদর্শনীতে। ট্রেন স্টেশনের খুব কাছে ,অগণিত ফ্রী কার-পার্কিংয়ের সুবিধা, প্রদর্শনীটি শীতাতপ নিয়ন্ত্রিত ইনডোরে, বৃষ্টির কোন প্রতিকূলতা নেই । বিদেশের মাটিতে দেশীয় ঐতিহ্য ও উৎসবে মুখরিত থাকুক বাঙ্গালীরা ।





মন্তব্য