১৩ মার্চ, ২০২৬
স্বদেশ › রাজনীতি

চিত্র:মির্জা ফখরুল ইসলাম আলমগীর| |ক্রেডিট : ইন্টারনেট:
ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে স্থানীয় সরকারমন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, খালেদা জিয়া তার ৪৩ বছরের রাজনীতিতে কখনো গণতন্ত্র এবং স্বাধীনতার প্রশ্নে আপস করেননি। ফখরুল বলেন, খালেদা জিয়া বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসের মধ্যে ৪৩ বছর রাজনীতিতে দাপটের সঙ্গে অংশ নিয়েছেন। তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন এবং দুইবার বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আরও উল্লেখ করেন, খালেদা জিয়ার মূল লক্ষ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা করা। তিনি দেশের সংবাদপত্রের স্বাধীনতা, নারীদের উন্নয়ন, প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ গঠন, কৃষকের ঋণ মওকুফ এবং অর্থনীতি প্রাণবন্ত করতে ভ্যাট চালু করেছেন। ফখরুল অভিযোগ করেন, ফ্যাসিস্টরা খালেদা জিয়াকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু সফল হতে পারেনি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর মুক্ত হওয়ার পর খালেদা জিয়া বলেছেন, প্রতিহিংসা নয়, ভালোবাসা ও কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। এছাড়া, প্রখ্যাত কবি আল মাহমুদের রচিত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধাসূচক কবিতা তিনি অধিবেশনে আবৃত্তি করেন।
মন্তব্য:০