শিরোনাম
সিএমজি-ফুচিয়ান যৌথ প্ল্যাটফর্মে বৈশ্বিক প্রচারের নতুন গতি *** বিশ্ব অর্থনৈতিক সংস্থাগুলোর সঙ্গে গ্লোবাল শাসন সংলাপে চীনা প্রধানমন্ত্রীর আহ্বান *** মাস্কের সমালোচনায় নতুন বিতর্ক :পাশে যুক্তরাষ্ট্র প্রশাসন *** আলতাই–উরুমছি–চিলিন: তুষার ছুটিতে পর্যটনে উচ্ছাস *** সি চিন পিংয়ের উন্নয়ন চিন্তা গ্লোবাল সাউথকে নতুন দিশা দেবে: অতিথিদের অভিমত ***




↠প্রেস বিজ্ঞপ্তি


২৬ মার্চ, ২০২২

কমিউনিটি › রাজনীতি

মন্তব্য:০

News Picture

চিত্র:যুবলীগের পুস্পস্তবক অর্পন| |ক্রেডিট : নিজস্ব

২৫শে মার্চের কালো রাতে অস্ট্রেলিয়া যুবলীগ ও অস্ট্রেলিয়া আওয়ামী লীগের কর্মসূচি পালিত

গত ২৫শে মার্চ শুক্রুবার ২০২২, বাংলাদেশ আওয়ামী যুবলীগ অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়া আওয়ামী পরিবার সিডনির উপকন্ঠে ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ে প্রতিসঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাষ্কর্য্যে রাত ১২টা ১ মিনিটে পুস্পস্তবক অর্পণ ও ৫১টি মোমবাতি প্রজ্জ্বলন করে ১৯৭১ সালের ভয়াবহ ২৫শে মার্চের কালোরাত পালন করে। এসময় মহান মুক্তিযুদ্ধে নিহত ৩০ লক্ষ শহীদ ও ৪ লক্ষ ধর্ষিতা নারীর প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়, একই সাথে ১৫ই আগস্টে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতির পিতার পরিবারের প্রতি শ্রদ্ধা অস্ট্রলিয়া আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার প্রতিসঠাতা সর্বজনাব গামা আব্দুল কাদির বলেন, পাকিস্তানী হানাদার বাহিনী আজ এই কালো রাতে ৫১ বছর আগে নিরস্ত্র ও স্বাধীনতাকামী গনতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল বাঙালী জাতির উপর অত্যাধুনিক অস্ত্র নিয়ে ঝাপিয়ে পড়ে। তারা আজ রাতেই বাঙালী জাতির প্রান ভোমরা, হাজার বছরের শ্রেসঠ বাঙালী, বাঙালীর স্বাধীকার ও স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে তার জনগনের কাছ থেকে ছিনিয়ে নেয়, সেই সাথে ইতিহাসের সবচেয়ে নৃশংশ ও কাপুরোষিত হত্যাকান্ডের মাধ্যমে প্রায় ৩০লক্ষ বাঙালীকে হত্যা ও ৪ লক্ষাধিক নারীকে ধর্ষন করে। ২৫শে মার্চকে আন্তর্জাতিক গনহত্যা দিবস হিসেবে ঘোষনা করতে জাতিসংঘের প্রতি আহবান জানিয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার নেতা সিনিয়র সহ-সভাপতি মাহাবুবুর রহমান, সিনিয়র সহ-সাধারন সম্পাদক গিয়াসউদ্দীন মোল্লা, প্রচার সম্পাদক লিয়াকত আলী লিটন, আওয়ামী পরিবারের নেতা ইফতেখার উদ্দীন ইফতু, অস্ট্রেলিয়া যুবলীগের সাধারন সম্পাদক নোমান শামীম, সহসাধারন সম্পাদক অপু সারোয়ার, সাংগঠনিক সম্পাদক মহীউদ্দীন কাদির, যুবলীগ নেতা সাইফুল্লাহ ইসলাম তালুকদারসহ আরো অনেকে।





মন্তব্য