শিরোনাম
সিডনিতে ‘রক্তস্নাত ৩৬শে জুলাই’ স্মরণে বিএনপি অস্ট্রেলিয়ার দোয়া ও আলোচনা সভা *** চীনে এআই ও উচ্চপ্রযুক্তি খাতের প্রতিষ্ঠান দ্রুত সম্প্রসারিত হচ্ছে *** সিরামিক শিল্পের প্রযুক্তি ও উদ্ভাবনে চীন-বাংলাদেশ সহযোগিতা বৃদ্ধির আহ্বান *** বিশ্বমঞ্চে প্রথমবারেই চমক, নিউক্লিয়ার অলিম্পিয়াডে চীনের ৪ পদক *** ইরান সংকটের প্রেক্ষাপটে নতুন প্রতিরক্ষা বলয়, সৌদি-তুরস্ক-পাকিস্তানের কৌশলগত জোট ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট:


২০ জুলাই, ২০২৬

স্বদেশ › স্বদেশ

মন্তব্য:০

News Picture

চিত্র:বর্ষা মৌসুমে আবারো উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু| |ক্রেডিট : ইন্টারনেট

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ৩৭২

বর্ষা মৌসুমে দেশে আবারও উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু। গত ২৪ ঘণ্টায় এডিসবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৭২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৮৫৭ জন এবং মারা গেছেন ৩৭ জন। সোমবার (২০ জুলাই) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়, গত এক দিনে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে), যেখানে নতুন রোগীর সংখ্যা ১০৩। এছাড়া বরিশালে ৬৭ জন, চট্টগ্রামে ৫৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫২ জন, খুলনায় ৪৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২ জন, ময়মনসিংহে ২১ জন, রংপুরে ছয়জন এবং রাজশাহীতে চারজন ভর্তি হয়েছেন। চলতি বছরের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, জুলাই মাসেই ডেঙ্গুর সংক্রমণ সবচেয়ে বেশি। এ মাসে এখন পর্যন্ত ৪ হাজার ৭৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে মৃত্যু হয়েছে ১৯ জনের, যা বছরের মোট মৃত্যুর অর্ধেকেরও বেশি। এর আগে জানুয়ারিতে দুইজন, ফেব্রুয়ারিতে দুইজন, মে মাসে একজন এবং জুনে ১৩ জন ডেঙ্গুতে প্রাণ হারান বলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছে, বাসাবাড়ি ও আশপাশে কোথাও যেন পরিষ্কার পানি জমে না থাকে, সে বিষয়ে বিশেষ নজর দিতে হবে। পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস এবং জ্বর বা ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সূত্র: স্বাস্থ্য অধিদপ্তর।





মন্তব্য