শিরোনাম
তেহরানে বিমান হামলার পর ধ্বংসস্তূপে প্রাণের খোঁজ, উদ্ধার ৯৬০ জন *** চীন-মার্কিন দুই দেশের জনগণের যোগাযোগেই স্থিতিশীল সম্পর্ক: সি *** ‘চীন হুমকি’ তত্ত্বে উত্তেজনা বাড়াচ্ছে টোকিও *** তাইওয়ান প্রণালিতে উত্তেজনার বিপরীতে শান্তির আহ্বান *** উচ্চমানের উন্নয়নে চীনের উন্মুক্তকরণে নতুন ধাপ ***




↠নজস্ব প্রতিবেদক


১৪ অক্টোবর, ২০২১

স্বদেশ › জেলার খবর

মন্তব্য:০

News Picture

চিত্র:BGB| |ক্রেডিট : File photo

২২ জেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসনের চাহিদার প্রেক্ষিতে ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দুর্গাপূজার নিরাপত্তা রক্ষার্থে দেশব্যাপী বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে‌। ‌এখন পর্যন্ত কুমিল্লা, ঢাকা বিভাগের নরসিংদী, মুন্সিগঞ্জসহ ২২টি জেলায় প্রয়োজনীয় সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এরই মধ্যে দেশের ২২ জেলায় বিজিবি মোতায়েন করা শুরু হয়েছে। তারা এরই মধ্যে দায়িত্ব পালন করছেন। অন্যান্য বাহিনীর সঙ্গে তারা মাঠে থেকে দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদা থাকলে রাজধানী ঢাকাতেও বিজিবি মোতায়েন করা হবে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।





মন্তব্য