শিরোনাম
প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে এডিবি *** ‘সবার আগে বাংলাদেশ দর্শনে অর্থনীতি ও পরিবেশের সমন্বয়’: আন্টালিয়ায় কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব *** ‘খেলোয়াড়দের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার’: হুতি হামলার ঝুঁকি ও ভ্রমণ সতর্কতায় কাতার বিশ্বকাপ বর্জন যুক্তরাষ্ট্রের *** ‘ডাইনোসরদের লবিং ছিল না, কিন্তু জীবাশ্ম জ্বালানির আছে’: কপ-৩১-এ আন্তোনিও গুতেরেসের কড়া বার্তা *** ‘বেতনের অর্ধেক চলে যায় বাড়িভাড়ায়’: মাদ্রিদ-বার্সেলোনায় প্রায় পৌনে লাখ লাখ মানুষের বিক্ষোভ, ব্যবসায়ীদের সমালোচনা ***




↠ডেস্ক রিপোর্ট


২১ অক্টোবর, ২০২১

বিনোদন › বলিউড

মন্তব্য:০

News Picture

চিত্র:জ্যাকুলিন ফার্নান্দেজ| |ক্রেডিট : ইন্টারনেট

২০০ কোটি রুপি পাচারসংশ্লিষ্টতা, ইডি'র জেরার মুখে জ্যাকুলিন ফার্নান্দেজ

ভারতের আর্থিক খাতের সংঘটিত অপরাধ ও দুর্নীতি দমন ও অর্থ পাচার প্রতিরোধবিষয়ক তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি'র নামনে হাজির হয়েছেন চলচ্চিত্র তারকা জ্যাকুলিন ফার্নান্দেজ। ২০০ কোটিরও অধিক অর্থ পাচারের অভিযোগে অভিযুক্ত 'কনম্যান' সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে যোগাযোগ থাকার কারণে তাঁকে এই জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হচ্ছে বলে জানা গেছে। কমপক্ষে তিনবার তলব করার পর বিকাল সাড়ে ৩টার দিকে জ্যাকুলিন এই জেরায় হাজির হন। ৩৬ বছর বয়সী অভিনয়শিল্পী আগস্ট মাসে একবার ইডি'র সামনে হাজির হয়েছিলেন এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনের (পিএমএলএ) বিধানের অধীনে তাঁর বক্তব্য রেকর্ড করা হয়। সংস্থাটি মামলার প্রধান আসামি সুকেশ চন্দ্রশেখর ও তাঁর অভিনেত্রী স্ত্রী লীনা মারিয়া পলকে তাঁর মুখোমুখি করতে চায় এবং আবারও তাঁর বিবৃতি রেকর্ড করতে চায়। অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি গত সপ্তাহে এ মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর কাছে তাঁর বক্তব্য রেকর্ড করান। নোরা ফাতেহির প্রতিনিধি বলেন, তিনি মামলার শিকার হয়েছেন এবং একজন সাক্ষী হয়ে তিনি তদন্তে কর্মকর্তাদের সহযোগিতা ও সাহায্য করছেন। সুকেশ চন্দ্রশেখর এবং লীনা পলকে সম্প্রতি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেপ্তার করেছিল। তাঁরা স্থানীয় একটি কারাগারে বন্দি ছিলেন। তাঁদের বিরুদ্ধে কিছু লোকের সঙ্গে প্রতারণার অভিযোগ ছিল। এর পর দিল্লি পুলিশ তাঁদের হেফাজতে নেয়। সূত্র : এনডিটিভি





মন্তব্য