শিরোনাম
বাংলাদেশ-পাকিস্তান সামরিক সম্পর্কে নতুন মাত্রা *** শি জিন পিংয়ের আমন্ত্রণে চীন সফরে যাচ্ছেন পুতিন *** টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার *** জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্বে বাংলাদেশের প্রার্থিতায় ব্রাজিলের সমর্থন, ব্রিকসে অন্তর্ভুক্তির আশ্বাস *** ইউক্রেনে ত্রাণবাহী গাড়িতে ড্রোন হামলা ***




↠সিডনি ডেস্ক রিপোর্ট :


২২ ফেব্রুয়ারি, ২০২৬

স্বদেশ › কৃষি

মন্তব্য:০

News Picture

চিত্র:তথ্য মন্ত্রী :| |ক্রেডিট : ছবি: সংগৃহীত

২০ হাজার কিমি খাল খননে জাতীয় উদ্যোগ: বরিশালে কার্যক্রমের সূচনা

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, সারাদেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের একটি বৃহৎ পরিকল্পনা বাস্তবায়নের পথে রয়েছে সরকার। তিনি বলেন, খুব শিগগিরই এ কর্মসূচির কেন্দ্রীয় উদ্বোধন হবে। এরই অংশ হিসেবে বরিশালের গৌরনদী উপজেলার কাঁদাপাশায় কপালতলী খালে পুনঃখনন কার্যক্রমের সূচনা হলো। রবিবার বেলা ১১টায় কাজের উদ্বোধন করতে গিয়ে তিনি বলেন, বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর জেলার জলব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের আওতায় খাল পুনঃখনন চলছে। এতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে এবং কৃষি উৎপাদন আরও গতিশীল হবে। তিনি উল্লেখ করেন, অতীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির ফলে খাদ্য উৎপাদনে দেশ বড় সাফল্য পেয়েছিল। কিন্তু সময়ের ব্যবধানে খালগুলো অকেজো হয়ে পড়ায় কৃষিক্ষেত্রে তার প্রভাব পড়েছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আবারও সেই উদ্যোগকে নতুনভাবে এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানান তিনি। মন্ত্রী আরো বলেন, জোয়ার–ভাটার পানি যাতে সহজে কৃষিজমিতে প্রবেশ করতে পারে, সে লক্ষ্যেই এই উদ্যোগ। পাশাপাশি সরকারের বনায়ন কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণও জোরদার করা হচ্ছে। গণতান্ত্রিক ধারাবাহিকতা ও সুশাসন নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে জহির উদ্দিন স্বপন বলেন, দলীয় রাষ্ট্র প্রতিষ্ঠা নয়, জনগণের সরকারই গড়তে চায় সরকার। তিনি বলেন, নির্বাচনে জনগণ যে রায় দেবেন, তা মেনেই দায়িত্ব পালন বা সরে দাঁড়াবে সরকার। এ ছাড়া প্রশাসন ও পুলিশের জন্য কর্মবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

News Picture

image : তথ্য মন্ত্রী : | credit : ছবি: সংগৃহীত






মন্তব্য