শিরোনাম
শূন্যরেখায় আটকে মানবিক বিপর্যয়, সীমান্তে দুই দেশের টানাপোড়েন *** ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ–অস্ট্রেলিয়া, ঘুরে দাঁড়ানোর লক্ষ্য অজিদের *** স্পেনকে রুখে বিশ্বকাপে কেপ ভার্দের চমক, আলোচনায় বাংলাদেশের তৈরি জার্সি *** বাংলাদেশ-পাকিস্তান সীমান্তবর্তী জেলা নিয়ে বিশেষ অনুসন্ধানে ভারত, এক বছরে প্রতিবেদন দেবে প্যানেল *** যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন; আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান শুক্রবার ***




↠সিডনি ডেস্ক রিপোর্ট :


১ মার্চ, ২০২৬

স্বদেশ › রাজনীতি

মন্তব্য:০

News Picture

চিত্র:পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান| |ক্রেডিট : ছবি: সংগৃহীত

১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতির তাগিদ দিলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, বর্তমান সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে রাঙ্গামাটির সকল প্রতিষ্ঠানকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি পাহাড়ের শিক্ষা, স্বাস্থ্য, সড়ক যোগাযোগ ও বিদ্যুৎসহ মৌলিক সেবাগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন। আজ রবিবার (১ মার্চ) রাঙ্গামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, গণতান্ত্রিক সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশিত ১৮০ দিনের কর্মসূচির মধ্যে শতভাগ সম্পন্নযোগ্য প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন একে অপরের পরিপূরক, তাই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। সভায় মন্ত্রী দীপেন দেওয়ান রাঙ্গামাটি জেলা পরিষদ, এলজিইডি, বন বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, বিদ্যুৎ বিভাগসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের কাছ থেকে তাদের গৃহীত ১৮০ দিনের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত শোনেন। একইসঙ্গে তিনি পার্বত্য জেলা পরিষদের বিদ্যমান আইনের অসামঞ্জস্যতা দূর করতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মতামত নিয়ে নতুনভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক পার্বত্য উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম (বার), জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ এবং বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিগণ। এর আগে মন্ত্রী স্থানীয় ব্যক্তিবর্গের সুনির্দিষ্ট মতামত ও পরামর্শ শোনেন এবং সেসব বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।

News Picture

image : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান | credit : ছবি: সংগৃহীত






মন্তব্য