শিরোনাম
হাইনান দ্বীপে পর্যটন বাজারে প্রাণচাঞ্চল্য ও আস্থার প্রতিফলন *** চীনে মাথাপিছু আয় বৃদ্ধি *** সিজিটিএন-কে এইউ কমিশনের চেয়ারম্যানের বিশেষ সাক্ষাৎকার *** অনিশ্চয়তার মধ্যেও উন্মুক্ত বিশ্ব অর্থনীতির পক্ষে চীন *** বহুপক্ষবাদ রক্ষায় চীনের সঙ্গে সমন্বয় জোরদারে আগ্রহ কানাডার ***




↠মিজানুর রহমান সুমন


১৬ এপ্রিল, ২০২২

কমিউনিটি › মেলা

মন্তব্য:০

News Picture

চিত্র:সংবাদ সম্মেলন| |ক্রেডিট : ইন্টারনেট

১৪ মে বৈশাখী মেলা,চলছে জোর প্রস্তুতি

সিডনিবাসীর প্রিয় বৈশাখী মেলা৷ করোনার কারনে কয়েকদফা বাতিল হওয়ার পরে আবারও ফিরে আসছে প্রানের মেলা৷ টেম্পি ও ফেয়ারফিল্ড ঘুরে এবারে আয়োজিত হচ্ছে ব্যাংকসটাউনে৷ বাংলাদেশি অধ্যুষিত ল্যাকেম্বার একদম দোড়গোড়ায়৷ বৈশাখী মেলার সাথে রয়েছে সিডনিবাসীর হৃদয়ের টান,অন্তরের ভালোবাসা৷ অনেকদিনের বিরহে যেনো ভালোবাসা আরও গভীর হয়েছে৷ আর তাই এই মেলাটি নিয়ে উৎসাহ সর্বত্র৷ আয়োজকদের পক্ষেও চলছে জোর প্রস্তুতি৷ মেলার আয়োজক বঙ্গঁবন্ধু পরিষদ সিডনি গত ২৭শে মার্চ ২০২২ ল্যাকেম্বায় একটি মত বিনিময় সভার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেণ সংগঠনের সভাপতি ড. মাসুদুল হক। অনুষ্ঠানটি সন্চালনা করেন ড. রতন কুন্ডু।এ অনুষ্ঠানে সিডনির অনেক মিডিয়া ব্যক্তিত্ব, সংগঠন প্রধান গন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। টেম্পী পার্ক বৈশাখী মেলার রুপকার, বাংলাদেশ আওয়ামী লীগ সিডনির সভাপতি ও বঙ্গবন্ধু পরিষদ সিডনি অষ্ট্রেলিয়ার সাধারণ সম্পাদকঃ গাউসুল আলম শাহজাদাকে বহুদলীয় নাগরিক সম্বর্ধনা দেয়া হয়। সভাপতির স্বাগত ভাষনের পর মেলার মুল সমন্বয়ক গাউসুল আলম শাহজাদা এবারের মেলার বিস্তারিত রুপরেখা তুলে ধরেন। করোনা মহামারীর কারণে পর পর দুবার মেলা স্থগিত করতে হয়েছে। এজন্য এবারের মেলায় অনেক বেশী অংশগ্রহনের সম্ভবনা আছে বলেই ব্যাংকস টাউন পেস্ওয়ের মত বড় ভেন্যু নির্বাচন করা হয়েছে। তিনি অতীতের অভিজ্ঞতার আলোকে এবারের মেলাকে ত্রুটিমুক্ত ও আরও উপভোগ্য করার ব্যাপারে প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনায় অষ্ট্রেলিয়া বাংলাদেশ জার্নিল্ষ্ট এসোসিয়েসনের সভাপতি, জনাব আব্দুল মতিন, সহ সভাপতি, আসলাম মোল্লা, আকিদুল ইসলাম ও হাজী দেলোয়ার, একুশে একাডেমির সভাপতি, Sydneybashibangla.com এর এডমিনঃ ইন্জিঃ আব্দুল মতিন, অমিয়া মতিন, এক্স কাউন্সিলর ও কমিউনিটি ব্যক্তিত্ব, শাহে জামান টিটু, ফাগুন হাওয়ার তিশা তানিয়া, আমাদের কথার পূরবী পারমিতা বোস, আবদুল্লাহ মামুন, শামীমা সুমি, বিডি হাবের সম্পাদক, আবদুল খান রতন ও সংগঠনের পক্ষে, সাংস্কৃতিক সম্পাদক, টাবু সন্জয়, দিদার হোসেন, এইচ এম লাবু, মেহেদী হাসান কচি প্রমুখ অংশগ্রহন করেন। জনাব শাহজাদা একটি একটি করে সাংবাদিক ও আগত অতিথিদের প্রশ্নের জবাব দেন ও তাঁদের গঠনমুলক পরামর্শ গ্রহন করেন। ড. মাসুদুল হক মেলাটি সার্থক করার জন্য আগত সবার আন্তরিক সহযোগীতা কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।

News Picture

image : মেলার পোস্টার | credit : ইন্টারনেট






মন্তব্য